# Tags

১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে জনগণ, নির্বাচনী প্রচারণায়-সেলিনা রহমান

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-আপনারা ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। একটি স্বৈরাচার সরকার আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। নড়াইলের কালিয়ার নড়াগাতিতে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শিশু অধিকার ফোরামের আহবায়ক সেলিনা রহমান। তিনি আরো বলেন আপনারা ভোট দিবেন দেশকে বাঁচাবেন জনগণকে বাঁচাবেন। ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা। সোমবার নড়াগাতীর কাচারী মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সভার আয়োজন করে দলের নারী ও শিশু অধিকার ফোরাম।​ নড়াগাতীর কাচারী মাঠে অনুষ্ঠিত এই সভার মূল লক্ষ্য ছিল সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অঙ্গীকারকে ভোটারদের সামনে তুলে ধরা। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।​ অনুষ্ঠান পরিচালনা করেন: ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

​সভায় বক্তারা সমাজের অর্ধেক অংশ নারী ও দেশের ভবিষ্যৎ শিশুদের সুরক্ষায় বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল-১ আসনে জয়ী হলে এই এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার করেন। এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি সফল হয়।